চব্বিশের জুলাই–আগস্ট আন্দোলনকে ঘিরে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জাহাঙ্গীর কবির নানকসহ ২৮ জনের বিরুদ্ধে ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) দাখিল করা হয়েছে।
আজ রোববার (১৮ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১-এর রেজিস্ট্রারের কাছে এ অভিযোগপত্র জমা দেওয়া হয়। প্রসিকিউশন সূত্রে জানা গেছে, এ বিষয়ে আজই শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বলেন, জুলাই–আগস্ট আন্দোলনের সময় মোহাম্মদপুর এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ২৮ জনের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল করা হয়েছে। অভিযোগের ওপর শুনানি হবে আজ।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকেও আসামি করা হয়েছে।
এর আগে তদন্ত শেষে প্রসিকিউশন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের প্রস্তুতি নেয়। অভিযোগে আন্দোলন চলাকালে সংঘটিত সহিংসতা, হত্যা ও নির্যাতনের ঘটনার সঙ্গে আসামিদের সংশ্লিষ্টতার কথা উল্লেখ করা হয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!