আইন-আদালত

জুলাই গণ-অভ্যুত্থানে ছয়জনকে হত্যার ঘটনায় সাবেক ডিএমপি কমিশনারসহ ৩ জনের মৃত্যুদণ্ড

আপডেট: জানু ২৬, ২০২৬ : ০৭:০৩ এএম ১২
জুলাই গণ-অভ্যুত্থানে ছয়জনকে হত্যার ঘটনায় সাবেক ডিএমপি কমিশনারসহ ৩ জনের মৃত্যুদণ্ড

রাজধানীর চানখারপুলে জুলাই গণ-অভ্যুত্থানের সময় ছয়জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী ও রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম-কে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

মামলার আট আসামির মধ্যে রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল ৬ বছরের, শাহবাগ থানার সাবেক পুলিশ পরিদর্শক আরশাদ হোসেন ৪ বছরের এবং তিন পুলিশ কনস্টেবল ৩ বছর করে কারাদণ্ড পেয়েছেন।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!