আইন-আদালত

মানুষের প্রত্যাশা পূরণে নিরন্তর কাজের প্রতিশ্রুতি আইনমন্ত্রীর

আপডেট: ফেব ১৮, ২০২৬ : ০৯:২৬ এএম
মানুষের প্রত্যাশা পূরণে নিরন্তর কাজের প্রতিশ্রুতি আইনমন্ত্রীর

নতুন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, মানুষের ‘পাহাড়সম’ প্রত্যাশা পূরণে তিনি নিরন্তর কাজ করে যাবেন। গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই তাঁর প্রধান অগ্রাধিকার হবে বলে জানিয়েছেন তিনি।

বুধবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সামনে প্রথম কার্যদিবসে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে মন্ত্রী এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, “গণতন্ত্র রক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় যারা গত ১৬-১৭ বছর ধরে জীবন দিয়েছেন, বিশেষ করে জুলাই বিপ্লব এবং ১৯৭১ সালে যারা আত্মত্যাগ করেছেন, তাদের চেতনাকে ধারণ করেই আমরা এগিয়ে যাব। মানুষের যে পাহাড়সম প্রত্যাশা, তা পূরণে নিরন্তর কাজ করে যাব।”
তিনি আরও বলেন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নই সরকারের লক্ষ্য। দেশে গণতন্ত্র, আইনের শাসন ও ন্যায়বিচার সুদৃঢ় করাই হবে আইন মন্ত্রণালয়ের অগ্রাধিকার।
মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, “মানবতাবিরোধী অপরাধের ক্ষেত্রে আইন তার নিজস্ব গতিতে চলবে। যদি আইনের কোনো অপব্যবহার হয়ে থাকে, সেটিও খতিয়ে দেখা হবে।”
সংবিধান সংস্কার পরিষদে শপথ না নেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ বিষয়ে দলের মুখপাত্র ইতিমধ্যে ব্যাখ্যা দিয়েছেন; নতুন করে তাঁর কিছু বলার নেই।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!