আইন-আদালত

সাংবিধানিক অধ্যাদেশগুলো সংসদে বিল আকারে পেশ হবে: আইনমন্ত্রী

আপডেট: ফেব ২৮, ২০২৬ : ০৬:৪৮ এএম
সাংবিধানিক অধ্যাদেশগুলো সংসদে বিল আকারে পেশ হবে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আসাদুজ্জামান জানিয়েছেন, অন্তবর্তীকালীন সরকারের সময়ে সাংবিধানিকভাবে জারি করা প্রত্যেকটি অধ্যাদেশই সংসদে বিল আকারে পেশ করা হবে। তিনি বলেন, আগামী সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ পেশ করা হবে।

আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী আরও বলেন, নরসিংদীর চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যারা জড়িত, তাদের আশ্রয় দিলে তাদের শেকড় ধরে উপড়ে ফেলা হবে। তিনি যোগ করেন, মামলার জট দেশে একটি প্রকট সমস্যা এবং তা নিরসনের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হবে। আইনমন্ত্রী দাবি করেন, অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে থাকা অবস্থার চেয়ে এখানে আরও তৎপরতা দেখানো হবে।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মাহফুজ আফজাল, জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ ও রাশেদ খান।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!