আইন-আদালত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের স্ত্রীর সঞ্চয়পত্র ফ্রিজ

আপডেট: মার্চ ০৫, ২০২৬ : ০৮:১১ এএম
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের স্ত্রীর সঞ্চয়পত্র ফ্রিজ

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের স্ত্রী লুৎফুল তাহমিনা খানের দুটি সঞ্চয়পত্র ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। এসব সঞ্চয়পত্রে মোট বিনিয়োগের পরিমাণ ২০ লাখ টাকা ধরা হয়েছে। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক ও তদন্তকারী কর্মকর্তা মুহাম্মদ জয়নাল আবেদীন আবেদনটি করেন। আবেদনে বলা হয়, মামলার তদন্তকালে দেখা গেছে, লুৎফুল তাহমিনা ১৫ কোটি ৪৬ লাখ ৯৪ হাজার ৫৯১ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখেছেন।

আসাদুজ্জামান খান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের গুরুত্বপূর্ণ পদে থেকে ক্ষমতার অপব্যবহার করে তার স্ত্রীকে সহায়তা করেছেন এবং তার নিজস্ব ও আংশিক মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে একাধিক ব্যাংক হিসাবে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত মোট ৪৩ কোটি ৭৭ লাখ ৭৪৫ টাকার সন্দেহজনক লেনদেন পরিচালনা করেছেন। এ অর্থের স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তরকে মানিলন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ধরা হয়েছে।

মামলার তদন্তকালে জানা যায়, আসামিরা অপরাধলব্ধ সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন। এ কারণে, সরকারের অনুকূলে সম্পত্তি বাজেয়াপ্তি নিশ্চিত করতে তার মালিকানাধীন অস্থাবর সম্পদ ফ্রিজ (অবরুদ্ধ) করা হয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!