আইন-আদালত

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

আপডেট: মার্চ ০৫, ২০২৬ : ০৮:১৩ এএম
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুরকে অপসারণ এবং নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমানকে নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল্লাহ আল মামুন রিটটি দায়ের করেন। রিটে অর্থ সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।

গত ২৫ ফেব্রুয়ারি আহসান এইচ মনসুরকে সরিয়ে মো. মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ দেয় সরকার। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পৃথক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।

একটি প্রজ্ঞাপনে বলা হয়, গভর্নর পদে আহসান এইচ মনসুরের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো এবং জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আরেকটি প্রজ্ঞাপনে নতুন গভর্নর নিয়োগের বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংক মো. মোস্তাকুর রহমানকে অন্য সব প্রতিষ্ঠান ও সংস্থার সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তার যোগদানের তারিখ থেকে ৪ বছরের জন্য গভর্নর পদে নিয়োগ প্রদান করা হলো। জনস্বার্থে এ আদেশও অবিলম্বে কার্যকর হবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!