আইন-আদালত

সাবেক মন্ত্রী হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা

আপডেট: এপ্রি ০২, ২০২৬ : ০৬:৫৮ এএম
সাবেক মন্ত্রী হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা

চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান চলাকালীন সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা।

আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-এর চিফ প্রসিকিউটরের কার্যালয়ে এ প্রতিবেদন জমা দেওয়া হয়। তবে এখনো অভিযুক্ত সকলের নাম প্রকাশ করা হয়নি।

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, তদন্ত কর্মকর্তারা প্রতিবেদন দাখিল করেছেন। যাচাই-বাছাই শেষে এটি ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হবে।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!