দেশে হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে সম্প্রতি হামের কারণে ৪৭ শিশুর মৃত্যু সংক্রান্ত উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের দাবি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করা হয়। আগামী সপ্তাহে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে শুনানি হতে পারে।
এর আগে বুধবার (১ এপ্রিল) মানবাধিকার কর্মী ও সুপ্রিম কোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া সরকারকে ২৪ ঘণ্টার মধ্যে শিশুদের হামের টিকার ব্যবস্থা করতে আইনি নোটিশ পাঠান।
নোটিশে উল্লেখ করা হয়েছে, দেশে হামের টিকার অভাবে বিভিন্ন স্থানে শিশু মৃত্যুবরণসহ অসুস্থ হয়ে পড়ছেন। স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে পাঠানো নোটিশে বলা হয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে কোনো ব্যবস্থা না নেওয়া হলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে রিট দায়ের করা হবে।
নোটিশে পত্রিকায় প্রকাশিত ‘হামে আরও দুই শিশুর মৃত্যু, উপসর্গ নিয়ে ভর্তি শতাধিক’ প্রতিবেদন সংযুক্ত করা হয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!