অপরাধ ও দুর্নীতি

ট্রেনে টিকিটবিহীন ২,১৫৩ যাত্রী, আদায় প্রায় ৫ লাখ টাকা

আপডেট: জানু ২৭, ২০২৬ : ০৮:৫৯ এএম ১৫
ট্রেনে টিকিটবিহীন ২,১৫৩ যাত্রী, আদায় প্রায় ৫ লাখ টাকা

বাংলাদেশ রেলওয়ে একদিনে ৭৫টি ট্রেনে অভিযান চালিয়ে টিকিটবিহীন ২,১৫৩ জন যাত্রীকে শনাক্ত করেছে। অভিযানে ভাড়াসহ জরিমানা মিলিয়ে মোট ৪ লাখ ৭৭ হাজার ৮৫ টাকা আদায় করা হয়েছে।

রেলওয়ের ভেরিফায়েড পেজে মঙ্গলবার প্রকাশিত তথ্য অনুযায়ী, ২৬ জানুয়ারি পূর্বাঞ্চলে পরিচালিত অভিযানে মোট ১০০ জন টিটিই অংশ নেন। তারা ৭৫টি ট্রেনে টিকিট পরিদর্শন কার্যক্রম চালান এবং ২,৪৪১টি টিকিট যাচাই করা হয়।

অভিযানের ফলে টিকিটবিহীন যাত্রীদের কাছ থেকে ৩ লাখ ৩০ হাজার ৮৩০ টাকা ভাড়া ও ১ লাখ ৪৬ হাজার ২২৫ টাকা জরিমানা আদায় করা হয়। রেলওয়ে সূত্রে জানানো হয়েছে, এই অভিযান চলমান থাকবে যাতে টিকিটবিহীন যাত্রা কমানো যায়।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!