অপরাধ ও দুর্নীতি

সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুর ব্যাংক হিসাব ফ্রিজ

আপডেট: ফেব ০৯, ২০২৬ : ০৭:৪৮ এএম ১০
সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুর ব্যাংক হিসাব ফ্রিজ

ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত এবং তার স্ত্রী সঞ্চিতা দত্তের নামে থাকা ১৮টি ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবু, তার স্ত্রী অপরাজিতা হক ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে থাকা ১১টি ব্যাংক হিসাবও ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

শ্যামল দত্তের আবেদনে উল্লেখ করা হয়েছে, শ্যামল দত্ত, তার স্ত্রী, মেয়ে ও স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি/প্রতিষ্ঠানের নামে কিছু অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। অনুসন্ধানে দেখা গেছে, এসব সম্পদের উৎস সুস্পষ্ট নয় এবং সম্পদগুলো হস্তান্তর বা স্থানান্তরের মাধ্যমে প্রকৃত উৎস আড়াল করার চেষ্টা করা হয়েছে। এটি মানিলন্ডারিংজনিত অপরাধের সঙ্গে সম্পর্কিত বলে অনুসন্ধানে প্রতীয়মান হয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে সম্পদ ফ্রিজ করা আবশ্যক বলে আদালত মনে করেছেন।

মোজাম্মেল হক বাবুর আবেদনের বিষয়েও একই ধরনের তথ্য তুলে ধরা হয়েছে। তাঁর, স্ত্রী, মেয়ে ও স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে অর্জিত অস্থাবর সম্পদের উৎস সুস্পষ্ট নয় এবং হস্তান্তর/স্থানান্তরের মাধ্যমে প্রকৃত উৎস আড়াল করার প্রচেষ্টা করা হয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব সম্পদ ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন আদালত।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!