হবিগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৬ জনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনে গুলিবর্ষণের অভিযোগে মামলা হয়েছে। বৃহস্পতিবার হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করা হয়। বিচারক আগামী ৯ মার্চ আদেশের দিন ধার্য করেছেন।
মামলার বাদী বানিয়াচং উপজেলার আমীরখানি গ্রামের বাসিন্দা মাহমুদুল হাসান। তিনি নিজেকে ছাত্রদলের কর্মী বলে উল্লেখ করেছেন। আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, হবিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আবু জাহির, হবিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মজিদ খান, হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী মাহবুব আলী, হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য সায়েদুল হক সুমন, বানিয়াচং উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আতাউর রহমান সেলিমসহ মোট ৫৬ জন।
মামলার বিবরণীতে বলা হয়, ২০২৪ সালের ২৪ জুলাই শহরের আশরাফ জাহান কমপ্লেক্সের সামনে ছাত্র–জনতার আন্দোলন চলাকালে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশে আসামিরা নির্বিচারে গুলি চালান। এতে মাহমুদুল হাসানসহ কয়েকজন গুলিবিদ্ধ হয়ে আহত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, মামলা গ্রহণ করে বিচারক বিষয়টি আদেশের জন্য আগামী ৯ মার্চ দিন ধার্য করেছেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!