অপরাধ ও দুর্নীতি

শাহজালালে পৌনে ৪ কোটি টাকার বৈদেশিক মুদ্রা জব্দ

আপডেট: ফেব ২৮, ২০২৬ : ০৪:৪৯ এএম
শাহজালালে পৌনে ৪ কোটি টাকার বৈদেশিক মুদ্রা জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–এ কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর দুই যাত্রীর কাছ থেকে পৌনে ৪ কোটি টাকারও বেশি বৈদেশিক মুদ্রা জব্দ করেছে।

শুক্রবার ব্যাংককগামী একটি ফ্লাইটের যাত্রী রফিকুল ইসলাম–এর লাগেজ থেকে ৪ লাখ ৫ হাজার ৫০০ সৌদি রিয়াল, ২৪ হাজার ইউরো, ৩০ হাজার ৫০ পাউন্ড এবং ৭ হাজার ৮৪১ থাই বাথ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাংলাদেশি বাজারমূল্য ২ কোটি ২০ লাখ ৫৬ হাজার ৪০ টাকা।

আরেক যাত্রী আল আমিন মোল্লা–এর লাগেজ থেকে ৪ লাখ ৮৫ হাজার সৌদি রিয়াল ও ২ হাজার ১১০ থাই বাথ জব্দ করা হয়। যার বাংলাদেশি সমমূল্য প্রায় ১ কোটি ৫৯ লাখ ৮৭ হাজার ৭৪৭ টাকা।

দুই যাত্রীর কাছ থেকে জব্দ করা মোট বৈদেশিক মুদ্রার পরিমাণ দাঁড়ায় ৩ কোটি ৮০ লাখ ৪৩ হাজার ৭৮৭ টাকা।

কাস্টমস গোয়েন্দা কর্তৃপক্ষ জানিয়েছে, জব্দকৃত মুদ্রা সংক্রান্ত ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!