সারাদেশ

যশোরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা

আপডেট: জানু ১৮, ২০২৬ : ০৫:৪৩ এএম
যশোরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা

যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের কুতুবপুর গ্রামে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার প্রাচীন-ঐতিহ্যবাহী গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত স্থানীয় যুবসমাজের উদ্যোগে আয়োজিত এই খেলাকে ঘিরে মাঠজুড়ে বসে গ্রামীণ মেলা। মেলায় হাজার হাজার মানুষ আনন্দ উৎসব উপভোগ করেছেন।

প্রতিযোগিতায় যশোর ও নড়াইলের ১৮টি দল অংশ নেন। প্রথম স্থান অধিকার করেন লেবুতলার সবেদ আলী, পুরস্কার হিসেবে পান একটি ফনিক্স বাইসাইকেল। দ্বিতীয় হন জোত রহিমপুরের আশরাফুল ইসলাম, আর তৃতীয় স্থান অর্জন করেন ষাটখালীর বাঘারপাড়ার অলিদ। চতুর্থ থেকে ষষ্ঠ স্থানধারীরা আকর্ষণীয় স্মার্টফোন উপহার পান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন যশোরের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিউল আলম। বিশেষ অতিথি ছিলেন রূপালী ব্যাংক পিএলসি যশোর করপোরেট শাখার এজিএম মো. শহীদুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সোয়াইব হুসাইন, পরিচালনা করেন পল্লী চিকিৎসক টিপু সুলতান।

আয়োজকরা বলেন, “বিলুপ্তপ্রায় এই লোকজ সংস্কৃতি টিকিয়ে রাখার উদ্যোগ প্রশংসনীয়। এ ধরনের সুস্থ বিনোদন তরুণ সমাজকে অপসংস্কৃতি থেকে দূরে রাখতে সহায়ক হবে।”


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!