তারেক রহমানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাতেই তিনি মা বেগম খালেদা জিয়া-এর মতো শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর আগামীকাল ২২ জানুয়ারি থেকে মাঠ পর্যায়ে নির্বাচনী প্রচারণা চালু করবেন।
সূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় সিলেটের সরকারি আলিয়া মাদরাসা মাঠে জনসভায় ভাষণ দেবেন। এরপর তিনি বিভিন্ন এলাকায় নির্বাচনী সমাবেশে অংশ নেবেন—
দুপুর ১টায় মৌলভীবাজারের শেরপুর আইনপুর খেলার মাঠ
দুপুর আড়াইটায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ মাঠ
বিকেল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া, সরাইল কুট্টাপাড়া খেলার মাঠ
বিকেল ৫টায় কিশোরগঞ্জ, ভৈরব স্টেডিয়াম
সন্ধ্যা ৭টায় নরসিংদী পৌর পার্ক
রাত সাড়ে ৮টায় নারায়ণগঞ্জ, আড়াইহাজার উপজেলার পাঁচরুখী, আনোয়ারা ডিগ্রি কলেজ মাঠ
উল্লেখ্য, ২২ বছর আগে দলের যুগ্ম মহাসচিব হিসেবে সিলেট জেলা বিএনপির কর্মী সম্মেলনে অংশ নেন তারেক রহমান। সেই সময় সাবেক প্রধানমন্ত্রী ও প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শাহজালাল ও হযরত শাহপরান-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করতেন।
এবার তারেক রহমানও মায়ের অনুসরণেই একই ধাঁচে নির্বাচনী কার্যক্রম চালু করছেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!