সারাদেশ

১২ ফেব্রুয়ারি শুধু ভোট নয়, বাংলাদেশ বদলে দেওয়ার লড়াই: ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ

আপডেট: জানু ২২, ২০২৬ : ০৫:১৯ এএম
১২ ফেব্রুয়ারি শুধু ভোট নয়, বাংলাদেশ বদলে দেওয়ার লড়াই: ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ও বরিশাল-৩ আসনের ১০ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি শুধু ভোট নয়, এটি বাংলাদেশ বদলে দেওয়ার লড়াই।

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে বাবুগঞ্জ উপজেলার ১০ দলীয় জোটের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের ৩৬ দিনের গণআন্দোলন কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, এটি ছিল সাধারণ মানুষের সম্মিলিত বিদ্রোহ এবং নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক লড়াই।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, আন্দোলনের মূল কারণ ছিল তরুণ সমাজের মধ্যে অসাম্য, কোটা-নির্ভর বৈষম্য, সুবিধাভোগী রাজনীতি এবং ন্যায্য সেবা থেকে বঞ্চনা। শহীদরা স্পষ্ট করে দেখিয়েছেন, এমন বাংলাদেশ তারা চায়নি। তিনি ভোটারদের আহ্বান জানান, পরিবর্তনের পক্ষে ভোট দিতে হলে ১২ ফেব্রুয়ারি ‘হ্যাঁ’ ব্যালটে ভোট দিতে হবে, অন্যথায় সাধারণ মানুষকে জুলুমের মধ্যেই বাঁচতে হবে।

অনুষ্ঠানে বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় নেতৃবৃন্দসহ ১০ দলীয় জোটের সদস্যরা।


আরএস-রাসেল

Tags:
ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!