সারাদেশ

কুমিল্লা-৪: মনোনয়ন বাতিলের চ্যালেঞ্জে আপিলে যাচ্ছেন বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সী

আপডেট: জানু ২২, ২০২৬ : ০৫:৪০ এএম ১৪
কুমিল্লা-৪: মনোনয়ন বাতিলের চ্যালেঞ্জে আপিলে যাচ্ছেন বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সী

কুমিল্লা-৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করতে যাচ্ছেন। 

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এই আপিল করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন। এর আগে বুধবার (২১ জানুয়ারি) হাইকোর্ট বিএনপির প্রার্থীর মনোনয়ন ফিরে পেতে করা রিট খারিজ করেন। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিট খারিজের ফলে মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচনে অংশ নিতে পারবে না।

হাইকোর্টে মঞ্জুরুল আহসান মুন্সীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান, ব্যারিস্টার হামিদুল মিসবাহ ও অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন। আর প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাসনাত আব্দুল্লাহর পক্ষে ছিলেন ব্যারিস্টার এহসান আব্দুল্লাহ সিদ্দিকী, অ্যাডভোকেট মোহাম্মদ হোসাইন লিপু, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা ও অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন।

হাসনাত আব্দুল্লাহর আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু জানান, মঞ্জুরুল আহসান মুন্সী আদালতে ঋণ খেলাপির তথ্য গোপন করেছেন। আদালত তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছেন। তবে বিএনপি প্রার্থী এখনও হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করতে পারবেন।

উল্লেখ্য, ১৭ জানুয়ারি নির্বাচন কমিশন কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করে। এর আগে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বৈধ ঘোষণা করেছিলেন।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!