চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট সংলগ্ন এলাকায় পুরাতন জাহাজের মালামাল বিক্রির মার্কেটে আগুন লেগে অন্তত ১২টি দোকান পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ এক কোটি টাকার বেশি হতে পারে।
ঘটনা ঘটে সোমবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পাশে সোনারগাঁও পাম্পসংলগ্ন মার্কেটে। স্থানীয়রা জানায়, একটি দোকানে ওয়েল্ডিং কাজ চলাকালে আগুন ধরে দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ও চট্টগ্রাম নগরীর বায়েজিদ ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিট মিলিয়ে পাঁচটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রাত সাড়ে ১১টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।
কুমিরা ফায়ার সার্ভিসের কর্মকর্তা আল মামুন জানান, প্রাথমিকভাবে ১০ থেকে ১২টি দোকান পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসাব তদন্ত শেষে জানানো হবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!