সারাদেশ

তাদের প্রটোকল বিএনপির চাইতে তিনগুণ বাড়িয়ে দিন: তারেক রহমান

আপডেট: জানু ২৩, ২০২৬ : ০৫:১৯ এএম
তাদের প্রটোকল বিএনপির চাইতে তিনগুণ বাড়িয়ে দিন: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সরকারের কাছে তিনি অনুরোধ করবেন, প্রাসঙ্গিক রাজনৈতিক দলের প্রটোকল বিএনপির নিরাপত্তার তিনগুণ বাড়িয়ে দেওয়া হোক। তিনি বলেন, এটি মানুষকে বিভ্রান্তি ও সংঘর্ষ থেকে রক্ষা করার জন্য প্রয়োজন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজারের আইনপুরে নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, “মানুষ ক্ষিপ্ত হচ্ছে। আমরা চাই না, কেউ ক্ষিপ্ত হয়ে কিছু করার চেষ্টা করুক। তাই সরকারের কাছে আবেদন, তাদের প্রটোকল বিএনপির যা দেওয়া হয়েছে, তার তিনগুণ করে দিন।”

তিনি ভোটারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “দেশকে বাঁচাতে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে আমাদের জয়ী হতে হবে। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য ধানের শীষে ভোট দেওয়া জরুরি।”

বক্তব্যে তিনি দেশের পুনর্গঠন ও গণতান্ত্রিক প্রক্রিয়া পুনঃপ্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেন। তারেক রহমান বলেন, “যখন ধানের শীষ ক্ষমতায় ছিল, মানুষ মন খুলে কথা বলতে পেতেন, সরকারের সমালোচনা করতে পারতেন এবং কোনো মানুষকে গুম বা হত্যার শিকার হতে হয়নি। ধানের শীষই একমাত্র দল, যা দেশের মানুষকে নিরাপত্তা ও স্বাধীনতা দিতে পারে।”

সভায় তিনি দেশের উন্নয়ন, সার্বভৌমত্ব রক্ষা এবং গণতান্ত্রিক ব্যবস্থা দৃঢ় করার জন্য ধানের শীষের অঙ্গীকারের কথাও তুলে ধরেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!