দীর্ঘ দুই দশক পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ (শনিবার) রাতে চট্টগ্রামে যাচ্ছেন। আগামীকাল রবিবার পলোগ্রাউন্ড মাঠে জনসভায় তিনি বক্তব্য দেবেন। ইতিমধ্যেই মঞ্চ তৈরির কাজ চলছে, এবং পুরো শহর তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য তোরণ ও ব্যানারে ছেয়ে গেছে।
চট্টগ্রামে সর্বশেষ তারেক রহমান যাত্রা করেছিলেন ২০০৫ সালে চার দলীয় জোট সরকারের সময়, তখন তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন।
চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা বলেন, “চট্টগ্রামে তারেক রহমানের আগমন উৎসবমুখর পরিবেশে পালন করা হবে। সমগ্র চট্টগ্রামবাসী অপেক্ষা করছে।”
মহানগর আহ্বায়ক মো. এরশাদ উল্লাহ যোগ করেন, “শত বাধার মধ্যেও অতীতে বিএনপির সভায় লাখো মানুষের সমাগম হয়েছে। এবার পলোগ্রাউন্ড ছাড়িয়ে রাজপথেও জনস্রোত থাকবে।”
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!