আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দীর্ঘ দুই দশকের বেশি সময় পর মঙ্গলবার ময়মনসিংহে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ দিন জেলা সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত জনসভায় তিনি ভাষণ দেবেন।
আগামী বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেলে জনসভাস্থলে মঞ্চ নির্মাণের কাজ শুরু করেছে বিএনপি নেতৃবৃন্দ। জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম জানান, তার আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস বিরাজ করছে।
মঞ্চে ময়মনসিংহ বিভাগের চার জেলার ২৪ জন প্রার্থী উপস্থিত থাকবেন। শরীফুল আলম বলেন, “বাংলাদেশের প্রাণ তারেক রহমান। ১৭ বছর স্বৈরাচারবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তিনি। আমরা সার্কিট হাউসে একটি ঐতিহাসিক জনসভা করতে চাই, যা পূর্বের সকল রেকর্ড ভাঙবে।”
উল্লেখ্য, সর্বশেষ ২০০৫ সালের ২০ জুলাই ময়মনসিংহ এসেছিলেন তারেক রহমান। সফরে তিনি ময়মনসিংহ সদর, নান্দাইল ও ঈশ্বরগঞ্জসহ কয়েকটি উপজেলায় অংশ নেবেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!