দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আজ ভোরে হালকা মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৩৬ মিনিট ৪৬ সেকেন্ডে এই ভূকম্পন অনুভূত হয়।
আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের তথ্যমতে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.১, যা ‘হালকা’ শ্রেণির। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরা জেলার কলারোয়া এলাকায়।
ঢাকায় অবস্থিত আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে উৎপত্তিস্থলের দূরত্ব প্রায় ১৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।
এদিকে ইউরোপীয় ইউনিয়নের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজি সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল সাতক্ষীরা শহর থেকে প্রায় ১৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে। সংস্থাটির তথ্যমতে, ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ১৫০ কিলোমিটার।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!