গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি-সমর্থিত প্রার্থী নুরুল হক নুরকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে বরিশাল বেলস পার্কে আয়োজিত এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ট্রাক মার্কার নুরু এই এলাকার ছেলে। আন্দোলন-সংগ্রামে সে আমাদের সঙ্গে ছিল। তাকেও দয়া করে আপনারা বিজয়ী করে আনবেন। সে আমাদেরই একজন।’
সভায় তিনি বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের বিএনপি জোট মনোনীত প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থসহ আরও ১৯ জন সংসদ সদস্য প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করেন। এছাড়া দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়ন পরিকল্পনা ও বিএনপির ভবিষ্যৎ কর্মকাণ্ডের কথাও তুলে ধরেন।
উল্লেখ্য, দীর্ঘ ২০ বছর পর বরিশাল বিভাগ সফরে আসেন তারেক রহমান। বরিশাল বিভাগের বিএনপি নেতাকর্মীদের মধ্যে তার আগমনে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার দেখা গেছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!