সারাদেশ

মুন্সীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত

আপডেট: ফেব ০৫, ২০২৬ : ০৪:৫৭ পিএম
মুন্সীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।  আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার যসলং ইউনিয়নের দরজারপাড়া (শনিবাড়ি) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ডব্লিউ জানান, একটি মোটরসাইকেলে তিনজন আরোহী ছিলেন। বেপরোয়া গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। গুরুতর আহত অবস্থায় অপরজনকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

তবে দুর্ঘটনার বিষয়ে ভিন্ন তথ্য দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আকাশ নামের এক ব্যক্তি জানান, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী একটি ট্রলির ভেতরে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে এলাকাবাসী ট্রলিটিকে ধাওয়া করলে চালক ট্রলিসহ পালিয়ে যান।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। মরদেহগুলো সুরতহাল শেষে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!