সারাদেশ

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

আপডেট: ফেব ০৬, ২০২৬ : ০৬:০১ এএম
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় একটি অটোভ্যানে থাকা স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন।

দুর্ঘটনা ঘটে আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ভূঁইয়াগাঁতী থেকে নিমগাছী যাওয়ার পথে আঞ্চলিক সড়কে। নিহতরা হলেন তাড়াশ থানার দেশিগ্রাম ইউনিয়নের কুমারল্লু গ্রামের মনোয়ারা বেগম এবং তার স্বামী জালাল উদ্দিন।

প্রত্যক্ষদর্শীরা জানান, অটোভ্যানটি খৈচালা এলাকায় গেলে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং স্বামী-স্ত্রী ঘটনাস্থলেই মারা যান। আহতরা রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

রায়গঞ্জ থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করা হয়েছে। তিনি আরও জানান, ঘটনার কারণ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দুর্ঘটনার কারণে কিছু সময় সড়কে যান চলাচল ব্যাহত হলেও পুলিশি তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!