বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শনিবার (৭ ফেব্রুয়ারি) উত্তরবঙ্গের ঠাকুরগাঁও, দিনাজপুর ও নীলফামারী জেলায় নির্বাচনি জনসভায় অংশ নেবেন।
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সকাল ১১টায় পৌঁছানোর পর তিনি হেলিকপ্টারে করে প্রথমে ঠাকুরগাঁও হাই স্কুল মাঠে বেলা ১১টা ৩০ মিনিটে জনসভায় যোগ দেবেন। এরপর হেলিকপ্টার যোগে দুপুর ১টায় নীলফামারীর বড় মাঠে বক্তব্য রাখবেন। দিনাজপুর জেলার বিরামপুর সরকারি কলেজ মাঠে জনসভায় তিনি দুপুর ২টার দিকে অংশগ্রহণ করবেন।
বক্তব্য শেষ করে বিকেল ৩টার দিকে আবার সৈয়দপুর বিমানবন্দর হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।
জেলা বিএনপি সূত্রে জানা গেছে, জনসভা উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বড় মাঠ ও আশপাশের এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনপি ও সহযোগী সংগঠনের স্বেচ্ছাসেবকরা নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার দায়িত্বে রয়েছেন।
নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক বলেন, “দলের চেয়ারম্যানের আগমন ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সমাবেশে জেলা-উপজেলার বিভিন্ন জায়গা থেকে প্রায় দুই লক্ষাধিক নেতাকর্মীর অংশগ্রহণ আশা করা হচ্ছে।”
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!