আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট বিভাগের তিন জেলায় ধারাবাহিক জনসভায় যোগ দেবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার দুপুরে হবিগঞ্জ থেকে শুরু হওয়া এই কর্মসূচি সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত জনসভার মধ্য দিয়ে শেষ হবে। সমাবেশগুলোতে জামায়াত নেতৃত্বাধীন জোটের ১০ দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।
সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম জানিয়েছেন, ডা. শফিকুর রহমান প্রথমে হেলিকপ্টারযোগে হবিগঞ্জে পৌঁছাবেন। সেখানে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেওয়ার পর মৌলভীবাজারের কুলাউড়ায় আরেকটি সমাবেশে যোগ দেবেন। পরে দুপুর আড়াইটার দিকে সিলেটে পৌঁছাবেন তিনি।
সিলেটের জনসভায় সিলেট ও সুনামগঞ্জ জেলার ১১ জন সংসদ সদস্য পদপ্রার্থীকে পরিচয় করিয়ে দেওয়ার মধ্য দিয়েই মূলত ডা. শফিকুর রহমানের দেশব্যাপী নির্বাচনী সফর শেষ হবে।
জনসভা উপলক্ষে তিন জেলায় ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় জামায়াত। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!