সারাদেশ

রমজান ঘিরে ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম, বিপাকে ক্রেতারা

আপডেট: ফেব ১৯, ২০২৬ : ০৬:০১ এএম
রমজান ঘিরে ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম, বিপাকে ক্রেতারা

রমজানকে সামনে রেখে কিশোরগঞ্জে ইফতার সামগ্রীসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় সাধারণ ক্রেতারা বিপাকে পড়েছেন। ছোলা, ডাল, বেগুন, লেবু, খেজুর থেকে শুরু করে মুরগি ও গরুর মাংস—প্রায় সব পণ্যের দাম বেড়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) জেলার বিভিন্ন বাজারে দেখা গেছে বাড়তি দামের চাপ। এক সপ্তাহ আগেও ৬৫ টাকা কেজির ছোলা এখন বিক্রি হচ্ছে ৮০–৮২ টাকায়। কাঁচামরিচ কেজিতে ১০ টাকা বেড়ে হয়েছে ১২০ টাকা। ৭০ টাকার বেগুন এখন বিক্রি হচ্ছে ১২০–১৩০ টাকায়।

অন্যান্য পণ্যের দাম:

  • শসা: ৯০ থেকে ১০০ টাকা

  • লেবু: কেজিতে ৩০ টাকা বেড়ে ১৬০ টাকা

  • খেজুর: প্রকারভেদে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি

  • সয়াবিন তেল: কেজিতে প্রায় ১০ টাকা বৃদ্ধি

  • বয়লার মুরগি: কেজিতে ২০ টাকা বেড়ে ১৮০ টাকা

  • গরুর মাংস: কেজিতে ৫০ টাকা বেড়ে ৮০০ টাকা

বাজারের চিত্র:
কিশোরগঞ্জ শহরের বড়বাজার, কাচারিবাজার, পুরানথানা কাঁচাবাজারসহ জেলা সদর ও বিভিন্ন উপজেলার বাজারে একই ধরনের মূল্যবৃদ্ধি লক্ষ্য করা গেছে।

ক্রেতাদের প্রতিক্রিয়া:
রেবেকা খাতুন বলেন, “রমজান সামনে, খরচ এমনিতেই বেশি। বাজারে এসে দেখি প্রায় সব কিছুর দাম বেড়েছে। সংসার চালাতে এখন হিসাব করে কিনতে হচ্ছে।”
কামরুল হোসেন বলেন, “এক সপ্তাহের মধ্যে এত দাম বৃদ্ধি অস্বাভাবিক। প্রশাসনের নজরদারি থাকলে ব্যবসায়ীরা ইচ্ছামতো দাম বাড়াতে পারত না। মাসিক আয় বাড়েনি, কিন্তু নিত্যপণ্যের দাম বেড়েছে।”
আব্দুল মান্নান জানান, “রোজা শুরুতেই এমন অবস্থা, তাহলে সামনে কী হবে ভাবতেই ভয় লাগছে। বাজার মনিটরিং আরও জোরদার করা দরকার।”

প্রশাসনের প্রতিক্রিয়া:
জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, কিশোরগঞ্জের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে। বর্তমানে শহরের বাজারগুলোতে ভ্রাম্যমাণ আদালতের টিম কাজ করছে

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!