সারাদেশ

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

আপডেট: মার্চ ০৭, ২০২৬ : ০৮:১৭ এএম
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

গোপালগঞ্জ সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারানো নছিমন খাদে পড়ে নছিমন চালক বিপ্লব বিশ্বাস (৩০) নিহত হয়েছেন।

দুর্ঘটনা আজ শনিবার সকাল ১০টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার কংশুরে ঘটে। নিহত বিপ্লব সদর উপজেলার শুকতাইল গ্রামের বদর আলীর ছেলে।

গোপালগঞ্জ সদর থানার বৌলতলী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. শামিম আল মামুন জানান, গোপালগঞ্জ শহর থেকে ছেড়ে যাওয়া নছিমনটি দ্রুতগতিতে কংশুর মসজিদ এলাকায় মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এই সময় বিপ্লব ঘটনাস্থলেই মারা যান।

নিহতের মরদেহ গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!