রাজবাড়ী সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারানো একটি আলুবোঝাই ট্রাক খাদে পড়ে ট্রাক চালক সজীব (২৫) নিহত হয়েছেন। আজ রোববার (১৫ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে রাজবাড়ী-ফরিদপুর মহাসড়কের কামালদিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সজীব নাটোর জেলার বাসিলা গ্রামের শাহাদত হোসেনের ছেলে। আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, ফরিদপুরগামী ট্রাকটি আলীপুর ইউনিয়নের কামালদিয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে সজীব গুরুতর জখম হন। হাইওয়ে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি মো. মিজানুর রহমান বলেন, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে হস্তান্তর করা হবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!