দেশের তিন জেলায় ফ্ল্যাগশিপ স্টোর চালু করেছে দেশের শীর্ষ লাক্সারি লাইফস্টাইল ব্র্যান্ড ইল্লিয়ীন। রাজধানী ঢাকার বনশ্রী, দক্ষিণের জেলা খুলনা ও উত্তরের জেলা বগুড়াতে সম্প্রতি গ্র্যান্ড ওপেনিংয়ের মাধ্যমে এসব স্টোর উদ্বোধন করা হয়েছে।
রাজধানীর দক্ষিণ বনশ্রীতে ফ্ল্যাগশিপ স্টোরটি ‘গ্র্যান্ড ওপেনিং’ এর মাধ্যমে চালু করা হয়। বগুড়ার স্টোরটি শহীদ আব্দুল জব্বার রোডের অ্যামিকাস প্লাজায় গ্র্যান্ড ওপেনিং আয়োজনের মাধ্যমে উদ্বোধন করা হয়েছে। খুলনার স্টোরটি সোনাডাঙ্গার মজিদ স্মরণীর টপি টাওয়ারে চালু করা হয়েছে। তিনটি স্টোরই আন্তর্জাতিক মানের স্থাপত্যশৈলী এবং সুপরিকল্পিত ইন্টেরিয়র ডিজাইনের মাধ্যমে সাজানো হয়েছে, যেখানে ক্রেতারা আধুনিক ও প্রিমিয়াম রিটেইল অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন। গ্র্যান্ড ওপেনিং আয়োজনে শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখদের উপস্থিতি দেখা গেছে। স্টোরগুলোতে মেনসওয়্যার, উইমেন্সওয়্যার, কিডসওয়্যার, ফুটওয়্যার, ফ্র্যাগরান্স এবং অ্যাকসেসরিজের সমৃদ্ধ কালেকশন রয়েছে । গ্র্যান্ড ওপেনিং আয়োজনে আমন্ত্রিত বিশেষ অতিথি এবং ইল্লিয়ীনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একই ছাদের নিচে ক্রেতারা ব্র্যান্ডটির লাক্সারি মেনসওয়্যার, উইমেন্সওয়্যার, কিডসওয়্যার, ফুটওয়্যার, ফ্র্যাগরান্স এবং অ্যাকসেসরিজের সমৃদ্ধ কালেকশন পেয়ে যাবে, যা ফ্যাশনপ্রেমীদের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করছে। ইল্লিয়ীনের সেলস অপারেশনস ম্যানেজার আবু আদম বলেন, “ফ্যাশন সচেতন ক্রেতাদের পরিশীলিত রুচিকে মাথায় রেখেই আমরা এই মাল্টি-ব্র্যান্ড স্টোরগুলো চালু করেছি। স্টোর চালুর মধ্য দিয়ে আমরা ক্রেতাদের সঙ্গে আমাদের সম্পর্কের নতুন অধ্যায় শুরু করছি। এর মাধ্যমে আমরা আমাদের ক্রেতাদের কাছে আন্তর্জাতিক মানের লাক্সারি রিটেইল অভিজ্ঞতা পৌঁছে দিতে চাই।”
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!