সারাদেশ

এক দিনের ব্যবধানে ফিরে পেলেন ভাইরাল তাজু

আপডেট: এপ্রি ০৬, ২০২৬ : ০৬:২৪ এএম
এক দিনের ব্যবধানে ফিরে পেলেন ভাইরাল তাজু

কুড়িগ্রামের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল তাইজুল ইসলাম তাজু একদিনের ব্যবধানে তার ‘তাজু ভাই ২.০’ ফেসবুক পেজ ফিরে পেয়েছেন। ১ মিলিয়ন ফলোয়ারের এই পেজ খোঁজ না পাওয়ার খবরে ভক্ত, অনুসারী ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল।

আজ সোমবার (৬ এপ্রিল) সকাল থেকে পেজটি পুনরায় দেখা মিলেছে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য কবিরুল ইসলাম।

গত রোববার (৫ এপ্রিল) পর্যন্ত পেজটি খুঁজে না পাওয়ায় ভক্তদের মধ্যে শঙ্কা ছড়িয়ে পড়ে। অনেকেই ধারণা করেছিলেন, পেজটি হয়তো হ্যাক হয়েছে বা অন্য কোনো কারণে সরিয়ে নেওয়া হয়েছে। তবে সোমবার সকালে পেজটি পুনরুদ্ধার হওয়ায় সেই শঙ্কা কেটে গেছে।

স্থানীয়রা জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত আলোচনা ও ভিউ নির্ভর কনটেন্ট তৈরির প্রবণতা তাজুর জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে। কিছু কনটেন্ট নির্মাতা তাজুর সরলতাকে ব্যবহার করে কনটেন্ট তৈরি করেছেন, যা তার ব্যক্তিগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

তাইজুল ইসলাম তাজু বলেছেন, “আল্লাহর রহমতে আমার ফেসবুক পেজ ফিরে পেয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন।”

নারায়নপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য কবিরুল ইসলাম বলেন, “সকাল থেকে তার ফেসবুক পেজ দেখা যাচ্ছে। সে পেজে লাইভও করেছে। কি কারণে এমনটা হয়েছিল আমরা জানি না। তার পেজ ফিরে পেয়ে এলাকার মানুষ অনেক খুশি।”

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!