চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ-এর নেতা-কর্মীরা আকস্মিক বিক্ষোভ মিছিল করেছেন। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম বাজারের পূর্ব পাশের প্রধান সড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ কয়েকজন যুবক সড়কে নেমে মিছিল শুরু করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। মিছিল থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর হামলা ও হত্যার বিচার, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মুক্তি এবং সংগঠনের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হয়। অল্প সময়ের মধ্যেই মিছিলকারীরা এলাকা ত্যাগ করেন।
স্থানীয়রা জানান, মিছিলটি ছিল সংক্ষিপ্ত ও পূর্বঘোষণা ছাড়াই। এতে আশপাশের এলাকায় কিছুটা উত্তেজনা সৃষ্টি হলেও কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ বলেন, ঘটনাটি পুলিশের নজরে এসেছে। কারা এই মিছিল করেছে, তা শনাক্তের চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!