প্রাক্তন স্ত্রীর বোনকে বিয়ে করা ইসলাম অনুযায়ী কখনো জায়েজ, কখনো নয়—এ নিয়ে বিভ্রান্তি আছে অনেকের মাঝে। ইসলামিক বিশেষজ্ঞদের মতে, স্ত্রী মারা গেলে তার আপন বোনকে বিয়ে করা সম্পূর্ণ বৈধ। এছাড়া, তালাকের মাধ্যমে বিবাহবিচ্ছেদ ঘটলে ইদ্দত পূর্ণ হওয়ার পরও এই বিয়ে জায়েজ।
তবে, স্ত্রী জীবিত থাকা অবস্থায় বা বিবাহবিচ্ছেদের ইদ্দত পূর্ণ হওয়ার আগে তার বোনকে বিয়ে করা হারাম। একসঙ্গে দুই বোনকে বিবাহবন্ধনে রাখা পুরোপুরি নিষিদ্ধ। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, “তোমরা দুই বোনকে একত্রে বিবাহ বন্ধনে রাখবে না।” (সূরা নিসা: ২৩)
ইমাম কুরতুবি উল্লেখ করেছেন, উম্মতরা একমত যে এ আয়াতের কারণে দুই বোনকে একই সঙ্গে বিয়ে করা হারাম। ইসলামিক বিশেষজ্ঞরা আরও বলেন, শ্যালিকা বা প্রাক্তন স্ত্রীর বোন মাহরাম নয়। তাই স্বামী তার প্রাক্তন স্ত্রীর বোনকে বিয়ে করলেও স্ত্রীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয় না।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!