ধর্ম

সঠিকভাবে যাকাত আদায় হলে যৌনকর্ম পেশা হিসেবে বেছে নিতে হতো না: ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন

আপডেট: জানু ৩১, ২০২৬ : ০৫:৫৬ এএম ১২
সঠিকভাবে যাকাত আদায় হলে যৌনকর্ম পেশা হিসেবে বেছে নিতে হতো না: ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন

ধর্ম উপদেষ্টা আ. ফ. ম. খালিদ হোসেন বলেছেন, দেশে সঠিকভাবে যাকাত আদায় করা হতো তাহলে কেউ যৌনকর্মকে পেশা হিসেবে বেছে নিত না। তিনি বলেন, এটি আমাদের সমাজের জন্য দুঃখজনক বিষয়।

শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর অফিসার্স ক্লাবে আয়োজিত ১৪তম যাকাত ফেয়ার অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা খালিদ হোসেন বলেন, যাকাতকে প্রাতিষ্ঠানিকভাবে পরিচালনার ক্ষেত্রে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের অবদান অনেক। ইসলামে এক হাজার বছর ধরে যাকাত রাষ্ট্রীয়ভাবে আদায় করা হতো। ব্রিটিশ ও মুঘল আমলে এটি ব্যক্তি পর্যায়ে চলে আসে, যার ফলে যাকাতের গুরুত্ব কমে যায়।

তিনি আরও বলেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যারা যাকাত দেন না, তাদের ঈমান প্রশ্নবিদ্ধ। যাকাত কোনো দান বা দক্ষিণা নয়, বরং এটি গরিবের হক। আমাদের সমাজে এ বিষয়ে জনসচেতনতা বাড়ানো জরুরি।

অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেন, আজকের বিশ্বে আমরা তিনটি দার্শনিক সংকটে রয়েছি—গন্তব্য নির্ধারণ, গন্তব্যে পৌঁছানোর পথ এবং উপযুক্ত সরঞ্জাম। তিনি সিজেডএম (সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট) এর উদ্যোগের বৈশ্বিক গুরুত্ব উল্লেখ করে বলেন, যাকাত শুধু অর্থপ্রদানের বিষয় নয়, বরং এর ব্যবহারও তদারকির মধ্যে থাকা উচিত।

জিল্লুর রহমান বলেন, যাকাত দেওয়ার শুরু থেকে অর্থ ব্যবহারের সবকিছুই দায়িত্বের সঙ্গে দেখা প্রয়োজন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!