ধর্ম

আমিরাতে রমজানে বিনামূল্যে ইফতার পাচ্ছেন ১৬ লাখ মানুষ

আপডেট: ফেব ১০, ২০২৬ : ০৭:৪৯ এএম
আমিরাতে রমজানে বিনামূল্যে ইফতার পাচ্ছেন ১৬ লাখ মানুষ

সংযুক্ত আরব আমিরাতে রমজান উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষের জন্য ৭০ মিলিয়ন দিরহামের মানবিক কর্মসূচি চালু করেছে দুবাইভিত্তিক দাতব্য সংস্থা বেইত আল খায়ের সোসাইটি। এই উদ্যোগের আওতায় দেশজুড়ে প্রায় ১৬ লাখ রোজাদারের জন্য বিনামূল্যে ইফতার বিতরণ করা হবে।

সংস্থা রমজান মাসে আটটি আলাদা কর্মসূচি পরিচালনা করছে, যার মধ্যে রয়েছে জরুরি মানবিক সহায়তা, খাদ্য সামগ্রী বিতরণ, নগদ ও পণ্য সহায়তা, ঋণগ্রস্তদের সহায়তা এবং যাকাতুল ফিতর ও ঈদিয়া বিতরণ। ইফতার বিতরণের জন্য ১৮ মিলিয়ন দিরহাম বরাদ্দ রাখা হয়েছে। দেশজুড়ে ৯৭টি স্থায়ী বিতরণ কেন্দ্র ও ১৮টি রমজান তাবুতে এসব ইফতার প্রদান করা হবে।

সংস্থার মিডিয়া ও জনসংযোগ পরামর্শক খলিফা আল ফালাসি জানান, এবারের কর্মসূচির মূল লক্ষ্য হলো আর্থিক ও সামাজিক চাপের মধ্যে থাকা পরিবারগুলোর মৌলিক চাহিদা পূরণ ও পারিবারিক স্থিতিশীলতা নিশ্চিত করা। তিনি বলেন, “সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে প্রয়োজনমতো সহায়তা পৌঁছে দিয়ে মানুষের মর্যাদাপূর্ণ জীবনযাপন নিশ্চিত করার ওপর।”


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!