ধর্ম

সৌদি আরবে ১৭ ফেব্রুয়ারি রমজানের চাঁদ দেখা যাবে

আপডেট: ফেব ১১, ২০২৬ : ০৬:৫৫ এএম
সৌদি আরবে ১৭ ফেব্রুয়ারি রমজানের চাঁদ দেখা যাবে

পবিত্র রমজান মাস শুরুর লক্ষ্যে সৌদি আরব ১৭ ফেব্রুয়ারি চাঁদ দেখার ঘোষণা দিয়েছে। দেশটির সুপ্রিম কোর্ট জানিয়েছে, মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি, ২৯ শাবান, সূর্যাস্তের পর অনুমোদিত পর্যবেক্ষকরা দেশজুড়ে চাঁদ দেখার চেষ্টা করবেন।

যদি ওই দিন সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা যায়, তবে বুধবার ১৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হবে। আর চাঁদ দেখা না গেলে শাবান মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হবে।

সৌদি আরবে রমজান শুরুর চূড়ান্ত সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্টের চাঁদ দেখা কমিটি। প্রাথমিক জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব থাকলেও ধর্মীয়ভাবে গ্রহণযোগ্য দৃশ্যমান চাঁদকেই চূড়ান্ত ও বাধ্যতামূলক হিসেবে ধরা হয়। কমিটির সিদ্ধান্তের পর রাষ্ট্রীয়ভাবে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে।

ধারণা করা হচ্ছে, এবারের রমজান পড়বে শীত মৌসুমে। ফলে প্রতিদিনের রোজার সময়সীমা তুলনামূলকভাবে কম থাকবে, গড়ে প্রায় ১২ থেকে ১৩ ঘণ্টা রোজা রাখতে হতে পারে। মুসলিম বিশ্বের দেশগুলো, বিশেষ করে মধ্যপ্রাচ্য, সৌদি আরবে রমজানের সম্ভাব্য শুরুর এই সময়সূচির দিকে গভীর আগ্রহ নিয়ে নজর রাখছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!