ধর্ম

মাত্র ১২ বছর বয়সে কোরআনের হাফেজ হিবা আল-সাফাদি

আপডেট: ফেব ১৫, ২০২৬ : ০৫:৫২ এএম
মাত্র ১২ বছর বয়সে কোরআনের হাফেজ হিবা আল-সাফাদি

মাত্র ১২ বছর বয়সে পুরো কোরআন মুখস্থ করেছেন দৃষ্টিপ্রতিবন্ধী কিশোরী হিবা আল-সাফাদি। সৌদি আরবে অনুষ্ঠিত কিং সালমান স্থানীয় কোরআন প্রতিযোগিতার ২৭তম আসরে তার এই কৃতিত্ব বিশেষভাবে সবার নজর কাড়ে।

দৃষ্টিপ্রতিবন্ধী শ্রেণির প্রতিযোগী হিসেবে অংশ নিয়ে হিবা শাতিবিয়্যা পদ্ধতিতে পূর্ণ সনদ ও শুদ্ধ বর্ণনার সঙ্গে পুরো কোরআন হিফজ সম্পন্ন করেছেন। এছাড়া তিনি কোরআনের সাতটি স্বীকৃত কিরাআতেও দক্ষতা অর্জন করেছেন।

প্রতিযোগিতার আয়োজক ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয় জানায়, বিশেষ চাহিদাসম্পন্ন অংশগ্রহণকারীসহ বিভিন্ন ক্যাটাগরিতে কোরআন হাফেজরা তাদের মেধা ও দক্ষতা প্রদর্শন করার সুযোগ পান।

হিবা আল-সাফাদি বলেন, “কোরআনের সঙ্গে নিবিড় সম্পর্কই আমাকে এই পর্যায়ে পৌঁছাতে সাহায্য করেছে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোররাও আন্তরিক চেষ্টা ও আল্লাহর সহায়তায় যেকোনো বাধা অতিক্রম করতে পারে।”

তার অধ্যবসায় ও নিষ্ঠা প্রমাণ করে, শারীরিক সীমাবদ্ধতা জ্ঞান ও সাধনার পথে কোনো বাধা নয়। পরিবার, শিক্ষক ও প্রতিষ্ঠানগুলোর সহায়তাও তার সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!