ধর্ম

৩৩ হাজার দরিদ্র পরিবার পাবে আস-সুন্নাহর ইফতার সামগ্রী

আপডেট: ফেব ১৫, ২০২৬ : ০৭:০৩ এএম
৩৩ হাজার দরিদ্র পরিবার পাবে আস-সুন্নাহর ইফতার সামগ্রী

রমজান মাসকে সামনে রেখে দেশের ৩৩ হাজার ৩০০ দরিদ্র পরিবারের জন্য ২৩৩ মেট্রিক টন ইফতার সামগ্রী প্রস্তুত করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। নির্বাচনকালীন ছুটির মধ্যে প্রতিষ্ঠানটির স্কিল বিভাগের শিক্ষার্থীরা ইফতার প্যাকেজিংয়ের কাজে অংশ নিচ্ছেন।

ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, দেশের ৬৪ জেলার ৬২৭টি স্পটে একযোগে ইফতার সামগ্রী বিতরণ করা হবে। এই কর্মসূচির আওতায় উপকৃত হবেন মোট ৩৩ হাজার ৩০০ দরিদ্র ও অসচ্ছল পরিবার।

প্রতিটি ইফতার প্যাকেজে থাকবে:

  • ২ কেজি ছোলা

  • ২ কেজি মসুর ডাল

  • ১ লিটার সয়াবিন তেল

  • ১ কেজি খেজুর

  • ১ কেজি মুড়ি

ফাউন্ডেশন জানায়, রমজানে দরিদ্র পরিবারগুলো যেন সহজে ইফতার ও সেহরি করতে পারেন, তাই প্রত্যেক পরিবারের প্রয়োজন বিবেচনায় এসব সামগ্রী নির্ধারণ করা হয়েছে।

এবার ইফতার প্যাকেজের সঙ্গে নতুন সংযোজন হিসেবে প্রতিটি পরিবারের হাতে দেওয়া হবে ‘মাহে রমজানের ২৭ আমল’ শীর্ষক একটি বই। ফাউন্ডেশনের আশা, এই বইয়ের মাধ্যমে রোজাদাররা রমজানের গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে ধারণা পাবেন।

আস-সুন্নাহ ফাউন্ডেশন জানিয়েছে, রমজান মাসজুড়ে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার অংশ হিসেবে এই ইফতার বিতরণ কর্মসূচি চালানো হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!