ধর্ম

আমি জনগণের কামলা, ‘মাননীয় মন্ত্রী’ বললে খারাপ লাগে: ধর্মমন্ত্রী

আপডেট: ফেব ১৯, ২০২৬ : ০৫:৪৮ এএম
আমি জনগণের কামলা, ‘মাননীয় মন্ত্রী’ বললে খারাপ লাগে: ধর্মমন্ত্রী

বাংলাদেশ সরকারের ধর্মমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, “‘আপনারা যে মাননীয় মন্ত্রী বলেন, আমি কিন্তু জনগণের কামলা। মাননীয় মন্ত্রী বললে খারাপ লাগে, কারণ জনগণ ভোট দিয়েছে কাজ করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে জনগণের কামলা হিসেবে নিয়োগ দিয়েছেন। ‘কায়কোবাদ’ বললেই হবে।”

বুধবার (১৮ ফেব্রুয়ারি) চাঁদ দেখা কমিটির বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ধর্মমন্ত্রী আরও বলেন, “আপনাদের (সাংবাদিক) মাধ্যমে জনগণের কাছে আহ্বান জানাই—বাংলাদেশের মুসলমান ভাই-বোনেরা, এই রমজান অত্যন্ত পবিত্র মাস। আপনারা সবাই দুই রাকাত নফল নামাজ পড়ে দোয়া করবেন, যাতে আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, সহিহ বুঝ দান করেন, এবং আমরা আল্লাহর হুকুম অনুযায়ী দেশ চালাতে পারি।”

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!