রমজানে অনেকেই অ্যাসিডিটির সমস্যায় ভুগে থাকেন। বিশেষ করে যারা খাবারের প্রতি সচেতন নন, তাদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায়। ভারী ও মসলাদার খাবার, ডুবো তেলে ভাজা খাবার ইফতারে গ্রহণ করাও অ্যাসিডিটির প্রধান কারণ।
তাহলে রোজায় অ্যাসিডিটি কমাতে কী খাবেন? জেনে নিন কিছু কার্যকরী ঘরোয়া উপায়—
কলা
কলায় প্রাকৃতিক অ্যান্টাসিড এবং পটাসিয়াম থাকে যা পাকস্থলীর অ্যাসিডকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। কলা পেটের আস্তরণকে রক্ষা করে এবং শ্লেষ্মা উৎপাদন উদ্দীপিত করে। প্রতিদিন সেহরি বা ইফতারে একটি পাকা কলা খাওয়া উচিত।
ঠান্ডা দুধ
এক গ্লাস ঠান্ডা দুধ দ্রুত অ্যাসিডিটি কমাতে সাহায্য করে। দুধের ক্যালসিয়াম কার্বনেট প্রাকৃতিক অ্যান্টাসিড হিসেবে কাজ করে এবং পেটের অতিরিক্ত অ্যাসিড শোষণ করে। তবে ল্যাক্টোজ ইনটলারেন্স থাকলে দুধ এড়িয়ে চলুন।
ডাবের পানি
ইফতারে বাইরে থেকে কেনা শরবতের বদলে প্রাকৃতিক ডাবের পানি পান করুন। এটি অ্যাসিডিটি ও গ্যাস কমাতে সহায়ক। ডাবের পানি অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ এবং শরীরকে সতেজ রাখে।
রমজানে স্বাস্থ্যকর খাদ্য নির্বাচন এবং সহজ প্রতিকার মেনে চললেই অ্যাসিডিটি ও অন্যান্য পেটের সমস্যার হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!