ধর্ম

‘হে আরশের মালিক, জুলুমের অবসান ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠা করুন’

আপডেট: মার্চ ০১, ২০২৬ : ০৬:৩৭ এএম
‘হে আরশের মালিক, জুলুমের অবসান ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠা করুন’

কয়েক সপ্তাহের উত্তেজনা ও হুমকির পর অবশেষে ইরানে সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বাহিনী। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। হামলায় আরও নিহত হয়েছেন তাঁর মেয়ে ও নাতি-নাতনি।

বাংলাদেশের জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী এই ঘটনায় রমরমা অশান্তির বিরুদ্ধে আল্লাহর কাছে শান্তি কামনা করেছেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, “অস্থিরতার আগুনে পুড়ছে জনপদ; চক্রান্তে বিদীর্ণ উম্মাহ আজ দিশেহারা। হে আরশের মালিক! জুলুমের অবসান ঘটিয়ে পৃথিবীতে ন্যায়ের শান্তি প্রতিষ্ঠা করুন।”

প্রসঙ্গত, খামেনির মৃত্যুতে ইরানেআজ রোববার (১ মার্চ) থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

হামলার জবাবে তেহরান মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনা ও সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এতে ইরানের আঘাতে ইসরায়েলে একজন নিহত ও ১২১ জন আহত হয়েছেন।

আরএস-রাসেল 

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!