ধর্ম

সরকার মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে: ধর্মমন্ত্রী

আপডেট: মার্চ ০১, ২০২৬ : ০৬:৫২ এএম
সরকার মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে: ধর্মমন্ত্রী

সরকার মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

শনিবার রাতে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ তথ্য জানান। ধর্মমন্ত্রী বিমানবন্দর পরিদর্শন করে পরিস্থিতি সম্পর্কে অবগত হন এবং যাত্রীদের সঙ্গে কথা বলে তাদের উদ্বেগের কথা শোনেন। তিনি আশ্বস্ত করেন যে এই কঠিন সময়ে সরকার তাদের পাশে রয়েছে।

ধর্মমন্ত্রী বলেন, “যাত্রীদের নিরাপত্তা ও কল্যাণই সরকারের প্রধান অগ্রাধিকার। পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত তাদের যাত্রা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় অব্যাহত রয়েছে।” এছাড়া তিনি সকলকে ধৈর্য ধারণের আহ্বান জানান।

মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে ইতোমধ্যে একাধিক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। আম্মান, কুয়েত, দুবাই, আবুধাবি, দোহা, বাহরাইনসহ বিভিন্ন গন্তব্যের ফ্লাইট স্থগিত হওয়ায় বিমানবন্দরে বহু যাত্রী আটকা পড়েছেন। বিমানবন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সংস্থাগুলো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যাত্রীদের তথ্য প্রদানে কাজ করে যাচ্ছে।

আরএস-রাসেল
 

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!