ধর্ম

যে কারণে মায়ের আদেশ অমান্য করেছিলেন সাহাবি সাদ (রা.)

আপডেট: মার্চ ২৮, ২০২৬ : ০৮:০২ এএম
যে কারণে মায়ের আদেশ অমান্য করেছিলেন সাহাবি সাদ (রা.)

ইসলামে মা-বাবার প্রতি সদাচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু যদি তারা কোনো অন্যায় কাজ বা আল্লাহর অবাধ্যতার প্রতি আহ্বান করে, তাহলে তা মানা জায়েজ নয়।

সাহাবি সাদ ইবনে আবি ওয়াক্কাস (রা.)-এর জীবন এই নৈতিক শিক্ষার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। তিনি আশারায়ে মুবাশশারা বা দশ জন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবিদের একজন।

ইসলাম গ্রহণের পর তার মা হামনা বিনতে সুফিয়ান ছেলেকে ফের পৈতৃক ধর্মে ফিরতে চাপ দিতে লাগলেন। তিন দিন তিন রাত না খেয়ে ও পানাহার বঞ্চিত থেকে তিনি অনশন পালন করলেন। এসময় সাদ (রা.) মায়ের কাছে জানালেন, “আম্মাজান, যদি আপনার দেহে একশ’ আত্মা থাকত, আমি তবুও আমার দ্বীন ত্যাগ করতাম না। এখন আপনি ইচ্ছা করলে পানাহার করুন অথবা মৃত্যুবরণ করুন।” এই সাহসী ও ন্যায়পরায়ণ মনোভাব দেখিয়ে তিনি ইসলামের প্রতি অটল আস্থা রাখলেন।

হাদিস ও কোরআনের শিক্ষা অনুযায়ী, মা-বাবার প্রতি সদ্ব্যবহার করা অবশ্যক, তবে আল্লাহর পথে অন্যায় কাজের আদেশ মানা বাধ্যতামূলক নয়।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!