অর্থনীতি

সূচকের উত্থানে আধা ঘণ্টায় লেনদেন ৮৬ কোটি টাকা

আপডেট: জানু ১৯, ২০২৬ : ০৫:৩৩ এএম ১১
সূচকের উত্থানে আধা ঘণ্টায় লেনদেন ৮৬ কোটি টাকা

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচকের ঊর্ধ্বগতির মধ্য দিয়ে লেনদেন চলছে। লেনদেন শুরুর আধা ঘণ্টা পর ঢাকার বাজারে সূচক বাড়ার পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণ লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭৭ পয়েন্টে অবস্থান করছিল। এ সময় ডিএসই শরিয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১ হাজার ৯৫০ পয়েন্টে।

সকাল সাড়ে ১০টা পর্যন্ত ডিএসইতে ৮৬ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এ সময়ে লেনদেন হওয়া ৩৬৭টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ২৭৪টির, কমেছে ৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির।

লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে খান ব্রাদার্স, ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো ফার্মা, এশিয়াটিক ল্যাবরেটরিজ, সিটি ব্যাংক, রিলায়েন্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, রহিম টেক্সটাইল, বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি), ফাইন ফুডস ও লাভেলো আইসক্রিম।

এদিকে লেনদেন শুরুর প্রথম পাঁচ মিনিটেই ডিএসইএক্স সূচক ২০ পয়েন্ট বাড়ে। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আরও ১২ পয়েন্ট বৃদ্ধি পায়। এরপর সূচকের ঊর্ধ্বগতি অব্যাহত থাকে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টায় সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১৮ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ১০৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময় সিএসইতে প্রায় ২৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া প্রতিষ্ঠানের মধ্যে ১৬টির দর বেড়েছে, ৫টির কমেছে এবং ৪টির দর অপরিবর্তিত ছিল।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!