চালের বাজার স্থিতিশীল রাখার জন্য সরকার বেসরকারিভাবে ২ লাখ টন সিদ্ধ চাল আমদানির অনুমতি দিয়েছে ২৩২টি প্রতিষ্ঠানকে। খাদ্য মন্ত্রণালয় আজ সোমবার (১৮ জানুয়ারি) এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবকে চিঠি পাঠায়।
চিঠিতে বলা হয়েছে, সরু চালের দাম সম্প্রতি বৃদ্ধি পাওয়ায় বাজার অস্থিতিশীলতার সম্ভাবনা দেখা দিচ্ছে। বরাদ্দ প্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে আগামী ১০ মার্চের মধ্যে চাল সম্পূর্ণ বাজারজাত করতে হবে। এছাড়া, আমদানি করা চালের তথ্য সংশ্লিষ্ট জেলা খাদ্য নিয়ন্ত্রককে জানাতে হবে, পুনঃপ্যাকিং বা বরাদ্দের অতিরিক্ত পারমিট ইস্যু করা যাবে না।
শর্ত অনুযায়ী, আমদানিকৃত চাল বস্তায় বিক্রি করতে হবে এবং এতে সর্বোচ্চ ৫ শতাংশ ভাঙা দানা থাকতে পারবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!