অর্থনীতি

যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৫৭ হাজার টন গম

আপডেট: জানু ২০, ২০২৬ : ০৬:৪৫ এএম ১১
যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৫৭ হাজার টন গম

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ৫৭ হাজার ২০৩ টন গমবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। সোমবার (১৯ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী নগদ ক্রয় চুক্তি নম্বর জি টু জি-০২ এর অধীনে এই চালান এসেছে।
জি টু জি-২ চুক্তির আওতায় মোট ২ লাখ ২০ হাজার টন গম আমদানি করা হবে, যার এটি দ্বিতীয় চালান।

এর আগে প্রথম চালানে ৫৬ হাজার ৮৯০ টন গম দেশে এসেছে। খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। পরীক্ষার পর দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরএস-রাসেল

Tags:
গম যুক্তরাষ্ট্র

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!