অর্থনীতি

পুঁজিবাজারে সূচকের উত্থান, লেনদেন চলছে ঊর্ধ্বমুখী প্রবণতায়

আপডেট: জানু ২১, ২০২৬ : ০৭:৪৩ এএম ১৪
পুঁজিবাজারে সূচকের উত্থান, লেনদেন চলছে ঊর্ধ্বমুখী প্রবণতায়

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-তে সপ্তাহের চতুর্থ কার্যদিবসে বুধবার সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে।

আজ সকাল সাড়ে ১০টার দিকে ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১০ পয়েন্ট বেড়ে ৫,১১৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরীয়াহ্ সূচক ও ডিএসই-৩০ সূচক যথাক্রমে ১ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১,০৩২ এবং ১,৯৭২ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেন হয়েছে ৮৮ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটে। এ সময়ে ১৯৪টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, ৬৭টির কমেছে এবং ৯৮টির দাম অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো: ওরিয়ন ইনফিউশন, রূপালি লাইফ, চাটার্ড লাইফ ইন্স্যুরেন্স, টেকনো ড্রাগস, খান ব্রাদার্স, প্রগতি লাইফ, স্কয়ার ফার্মা, রবি, কাসেম ইন্ডাস্ট্রি ও ট্রাস্ট ইসলামী লাইফ।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএএসপিআই সূচক ২৭ পয়েন্ট বেড়ে ১৪,২৬৯ পয়েন্টে অবস্থান করছে। এসময় সিএসইতে লেনদেন হয়েছে ৪ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটে। ১৮টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, ৪টির কমেছে এবং ৩টির দাম অপরিবর্তিত রয়েছে।

ডিএসই ও সিএসই উভয় বাজারেই সূচকের গতি ঊর্ধ্বমুখী, যা বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলে।


আরএস-রাসেল

Tags:
ঢাকা স্টক এক্সচেঞ্জ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!