দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। একদিনের ব্যবধানে প্রতি ভরিতে সর্বোচ্চ ৮ হাজার ৩৪০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। এতে ভালো মানের সোনার (২২ ক্যারেট) দাম ভরিতে দুই লাখ ৫২ হাজার টাকা ছাড়িয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
বুধবার (২১ জানুয়ারি) বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন এই দর আগামী বৃহস্পতিবার, ২২ জানুয়ারি থেকে কার্যকর হবে। বাজুস জানায়, বৈশ্বিক বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে সোনার দাম সমন্বয় করা হয়েছে।
বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের তথ্যভান্ডার গোল্ডপ্রাইস ডট অর্গের তথ্যমতে, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে ৪ হাজার ৮০০ ডলার ছাড়িয়েছে।
নতুন দামের তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫২ হাজার ৪৬৭ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪০ হাজার ৯৭৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৬ হাজার ৫৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ১ লাখ ৬৯ হাজার ৬৫৩ টাকা।
সোনার দামের পাশাপাশি রুপার দামও বেড়েছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৮৮২ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ৫৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৫৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ভরিতে ৪ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!