বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোর অর্থায়নে একটি ব্যাংক রেজল্যুশন ফান্ড গঠনের কাজ করছে। ফান্ডে ৩০ থেকে ৪০ হাজার কোটি টাকা জমা হলে সংকটের সময় সরকারের বাজেটের উপর নির্ভর করতে হবে না।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘ব্যাংকিং খাত: বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ’ শীর্ষক লোকবক্তৃতায় এ তথ্য জানান। তিনি বলেন, শুধু ব্যাংক নয়, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও রেজল্যুশন কাঠামোর আওতায় আনা হবে।
গভর্নর আরও বলেন, বাংলাদেশ ব্যাংক পুরোপুরি স্বাধীন না হলেও স্বাধীনভাবে কাজ করছে এবং ব্যাংকিং খাতের সঙ্গে অন্যান্য খাতগুলোর ভারসাম্য বজায় রাখতে হবে। তিনি প্রতিটি শিক্ষার্থীকে প্রাতিষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থার আওতায় আনার আহ্বান জানান, যা রাজস্ব আদায় বাড়াতে সহায়ক হবে।
অনুষ্ঠানে বক্তৃতা দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো: রেজাউল করিম, আর সভাপতিত্ব করেন বাংলাদেশ অর্থনীতি সমিতির আহ্বায়ক অধ্যাপক ড. মাহবুব উল্লাহ্। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!