বাংলাদেশ ব্যাংক পাঁচটি ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য নতুন সুখবর দিয়েছে। ২০২৪ ও ২০২৫ সালের ব্যক্তিগত মেয়াদি ও স্কিমভিত্তিক আমানতের ওপর বার্ষিক ৪ শতাংশ হারে মুনাফা প্রদান করা হবে।
এ ব্যাংকগুলো হলো: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক। বর্তমানে এই পাঁচটি ব্যাংক একীভূত হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে নতুন ব্যাংক গঠন করা হয়েছে। একীভূতকরণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পুরনো ব্যাংকগুলো ধীরে ধীরে বিলুপ্ত হবে।
বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজল্যুশন ডিপার্টমেন্ট জানিয়েছে, আমানতকারীদের মুনাফা পুনঃহিসাবায়ন করে তিন কার্যদিবসের মধ্যে সংশোধিত তথ্য জমা দিতে হবে। এছাড়া, মাসিক বা নির্দিষ্ট সময় অন্তর মুনাফা প্রদান করা হয়ে থাকলে অতিরিক্ত অর্থ ভবিষ্যতে প্রদেয় মুনাফার বিপরীতে কিস্তিতে সমন্বয় করা হবে।
নতুন সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় হবে ঢাকার মতিঝিলের সেনাকল্যাণ ভবনে। দুই লাখ টাকার পর্যন্ত আমানত একীভূতকরণ কার্যকর হওয়ার পর যে কোনো সময় উত্তোলনযোগ্য হবে, এবং দুই লাখ টাকার বেশি আমানতের ক্ষেত্রে প্রতি তিন মাসে এক লাখ টাকা উত্তোলন করা যাবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই সিদ্ধান্ত রেজল্যুশন স্কিম–২০২৫ ও নবগঠিত ব্যাংকের আর্থিক কাঠামো গঠনের গুরুত্বপূর্ণ অংশ।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!